
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তিনি এ তথ্য জানান।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বিস্তারিত জানান।
তিনি বলেন, “মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতিবেদনে উড্ডয়ন ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।”
প্রেস সচিব আরও জানান, ভবিষ্যতে নিরাপত্তা বিবেচনায় বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।