
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এতে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। সকাল ১০টা ৫৭ মিনিটে পুলিশ সার্জেন্ট আনিসুর রহমান ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানান।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটি ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭— যা মধ্যম মাত্রার ভূমিকম্প।
কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘৭ তলায় থাকি। ভূমিকম্প শুরু হতেই ভবন দুলতে থাকে, শব্দ হয়, ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দ্রুত নিচে নেমে আসি।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী।
পার্শ্ববর্তী দেশ ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।