
ময়মনসিংহের তারাকান্দায় ৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দের চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় এ মামলা দায়ের করেন।
তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় আপাতত প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, “হালিম উদ্দিনের ঘটনাটি সম্প্রতি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।