রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ পাওয়া গেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে ডিসি তেজগাঁও বলেন, ‘লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী কার্যক্রম চালাচ্ছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।