
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিচার বিভাগ এবং প্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশের নাগরিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের প্রতিটি স্তরের মানুষ এই দুই বিভাগের কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদন গ্রহণের পর ড. ইউনূস বলেন, এই সংস্কার জনগণকে আগের মতো জটিলতা, হয়রানি এবং অবমাননার শৃঙ্খল থেকে মুক্তি দেবে। এতে মানুষের প্রকৃত অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিবেদন সাধারণ জনগণ, সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করবে।

প্রতিবেদনটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, কেন পূর্বে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সে সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন তোলার সুযোগ পাবে। এছাড়া, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এই প্রতিবেদনটি ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.pres
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।