
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে ২৩৬ রানের সংগ্রহ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, মিডল ওভারে নিয়মিত উইকেট হারানোর কারণে ভালো পুঁজি পাওয়া যায়নি, যা দলের পরাজয়ের মূল কারণ।
শান্ত বলেন, "ব্যাটাররা এখনও বড় স্কোর করার সামর্থ্য অর্জন করতে পারেনি। আইসিসির টুর্নামেন্টে ভালো করতে হলে দল হিসেবে প্রতিটি বিভাগে উন্নতি করা জরুরি। কখনো ব্যাটিং, কখনো বোলিং, কখনো ফিল্ডিং ভালো হচ্ছে, কিন্তু একসঙ্গে সবকিছু ঠিকঠাক হচ্ছে না।"

বাংলাদেশের ব্যাটাররা এই ম্যাচে ১৭৮টি ডট বল খেলেছেন, যা ২৯.৪ ওভারের সমান। অর্থাৎ মাত্র ২০.২ ওভারে রান এসেছে। শান্তর মতে, "নিয়মিত উইকেট হারানোর কারণে ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন হয়ে পড়ে। আমাদের অভ্যাস করতে হবে কিভাবে ৩০০ রান করা যায়।"
এছাড়া, বাজে ফিল্ডিংও দলের ব্যর্থতার অন্যতম কারণ। ক্যাচ মিস ও রানআউটের সুযোগ হাতছাড়া হওয়ায় প্রতিপক্ষ ব্যাটাররা সুযোগ পেয়েছেন একাধিকবার। তবে বোলিং কিছুটা ভালো হয়েছে বলে জানান শান্ত। তাসকিন, মোস্তাফিজ ও নাহিদ রানা দায়িত্বশীল বোলিং করেছেন।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.press
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।