
সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার (০৫ নভেম্বর) ৯ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কারণে সিলেট নগরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে এই সময়ের মধ্যে লাইনকে সচল ধরা হবে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিউবো গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং উন্নত সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।