
আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় হঠাৎ শোনা যায় অস্বাভাবিক এক মাইকিং—
“একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পান, তবে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন…”
সাধারণত কেউ হারিয়ে গেলে যেভাবে মাইকিং করা হয়, ঠিক সেই ঢঙে আদালত চত্বরে এই মাইকিং করা হয়, যা উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে সামনে রেখে সকাল থেকেই আদালত এলাকায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার দৃষ্টি এখন রায়ের দিকে—হাসিনা ও অন্য আসামিদের ভাগ্যে কী আছে, সেটাই দেখার অপেক্ষা।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে যান চলাচল বেশ স্বাভাবিক—ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন—সবই চলাচল করতে দেখা গেছে।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ সকাল ১০টা পর্যন্ত কোনো প্রভাব ফেলতে দেখা যায়নি। অন্যদিকে জামায়াতসহ আটটি ইসলামিক দল জানিয়েছে তারা আজ মাঠে থাকবে।
রায় ঘোষণা
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আজ বেলা ১১টায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হতে পারে। রায় ঘোষণার পুরো প্রক্রিয়া বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।