অন্তর্বর্তী সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাশার রোড সংলগ্ন উত্তর দিকের ‘এমইএস বিল্ডিং-৫৪’ সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহৃত হবে। প্রজ্ঞাপন ১২ অক্টোবরের হলেও আজ এই তথ্য জানা গেছে। ঘোষণাটি এমন সময় এসেছে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা ইতিমধ্যে সেনা হেফাজতে আনা হয়েছে।