
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে কেমিকেল গুদামের ভেতরে এখনো উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তাদের প্রথম দল। পরবর্তীতে আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং বিকেল ৪টা পর্যন্ত সেখানে ১২টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, “কেমিকেল গোডাউনের ভেতরে এখনো উদ্ধার অভিযান চালানো যায়নি। ভেতরে কী ধরনের কেমিকেল রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুনকে নিরপেক্ষ (neutralize) করার চেষ্টা করছি।”
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “কেমিকেল গুদামের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, তাই সেখানকার হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।