
গত জমাদিউল আউয়াল মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মোট জিয়ারতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে—যা আগের মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি। বুধবার প্রকাশিত হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় অবস্থান করেছেন ১ লাখ ৪৮৯ জন। পুরো মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।
অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন এবং রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।
জানা গেছে, দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সর-নির্ভর আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। দুই পবিত্র মসজিদের প্রধান প্রবেশপথে স্থাপিত এই ডিজিটাল মনিটরিং ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয় আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।