
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিরহাট–বসুরহাট সড়কের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।