ফেসবুক অ্যাপ চালু করার সময় ‘উইন্টার থিম’ লোগো প্রকাশ, যা জানা গেলো

image 19

গত কয়েক দিন ধরে অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন, ফেসবুক অ্যাপ চালুর সময়—অর্থাৎ ‘লঞ্চ স্ক্রিনে’—পুরনো নীল-সাদা লোগোর পরিবর্তে একটি হালকা বা ‘ফেডেড’ (white-fade) লোগো দেখা যাচ্ছে। এই পরিবর্তন আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে লক্ষ্য করা যাচ্ছে।

অনেকেই ভেবেছেন এটি হয়তো শীতকালীন ‘উইন্টার থিম’ এর অংশ, আবার অনেকে মনে করছেন এটি কোনো কারিগরি ত্রুটি বা বাগ হতে পারে। আইফোন ব্যবহারকারী শুভ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আব্দুল করীমও কয়েক দিন ধরে নতুন লোগো দেখতে পাচ্ছেন এবং প্রথমে তা তাদের ফোনের সমস্যা ভেবে নিয়েছিলেন।

তবে প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি কোনো ত্রুটি নয়; বরং Meta পরিকল্পিতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ পরীক্ষা করছে। এখনও পর্যন্ত Meta অফিসিয়ালভাবে নতুন লোগো বা থিম সম্পর্কে কোনো ঘোষণা দেয়নি।

যারা নতুন লোগোর পক্ষে যুক্তি দিচ্ছেন, তারা মূলত তিনটি বিষয় উল্লেখ করেছেন:

  1. ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরনো ‘ফ্ল্যাট নীল’ লোগোর পরিবর্তে হালকা, সুক্ষ ও পরিমার্জিত গ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে।
  2. পাঠযোগ্যতা ও কন্ট্রাস্ট: নতুন ফেডেড লোগো যেকোনো ব্যাকগ্রাউন্ডে ভালো দেখা যায়।
  3. মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য: মেটার অন্যান্য অ্যাপ (যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম) ইতিমধ্যে ভিজ্যুয়াল রিফ্রেশের ধারা অনুসরণ করছে, নতুন লোগো তারই অংশ হতে পারে।

ফেসবুকের প্রথম লোগো পরিবর্তন হয়েছিল ২০১৫ সালে, তখন শুধু প্রথম অক্ষর ‘F’ ছাড়া বাকি অক্ষরের নকশায় পরিবর্তন আনা হয়েছিল।

এখনো স্পষ্ট নয়, নতুন লোগোটি স্থায়ী হবে কি না, বা শুধুমাত্র পরীক্ষামূলক।