ট্রাম্পের বার্তা: সিরিয়ায় হস্তক্ষেপ না করার সতর্কতা ইসরাইলকে

image 18

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সতর্ক করেছেন, সিরিয়ার সঙ্গে ‘দৃঢ় ও প্রকৃত সংলাপ’ বজায় রাখতে হবে। তিনি বলেন, সিরিয়াকে এমনভাবে অগ্রসর হতে দিতে হবে যাতে কোনো ঘটনা দেশটির উন্নয়নে বাধা সৃষ্টি না করে।

ট্রাম্প এই আহ্বান জানিয়েছেন সোমবার তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে। মন্তব্যটি এমন সময় এসেছে যখন কয়েকদিন আগে ইসরাইল সিরিয়ার মধ্যে নতুন হামলা চালিয়ে ১৩ জনের প্রাণহানি ঘটিয়েছে। সিরিয়ার নবগঠিত সরকার এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে।

ট্রাম্প সরাসরি ওই হামলার কথা উল্লেখ না করলেও তিনি সিরিয়ার নতুন সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রশংসা জানিয়ে বলেছেন, দীর্ঘ গৃহযুদ্ধের কারণে যে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি হয়েছিল, তিনি তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নয়নের অগ্রগতিতে সন্তুষ্ট এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্য অর্জন করে ও একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে।