রোজ ঘি খেলে শরীরে কী ঘটে? জানলে চমকে যাবেন

image 225

আয়ুর্বেদশাস্ত্রে ঘিকে বলা হয় একটি প্রাকৃতিক সুপার ফুড। এটি গরম পানির সঙ্গে মিশিয়ে, খালি পেটে কিংবা সরাসরি খাওয়া যায়। অনেক তারকা আবার কালো কফির সঙ্গেও ঘি মিশিয়ে খান।

হজমশক্তি বাড়ায়

ঘি হজমের এনজাইম নিঃসরণে সহায়তা করে এবং পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়ায়। ফলে খাবার সহজে ভাঙে, পুষ্টি শোষণ ভালো হয় এবং হজমশক্তি বৃদ্ধি পায়।

শরীরে শক্তি জোগায়

ঘি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড (MCFA) সমৃদ্ধ, যা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়। সকালে ঘি খেলে শরীরে এনার্জি বাড়ে, মনোযোগ ও সতর্কতা বৃদ্ধি পায়।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ঘিতে থাকা কনজুগেটেড লিনোলিক অ্যাসিড (CLA) স্থূলতার বিরুদ্ধে কাজ করে। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে এবং খাওয়ার আগ্রহ নিয়ন্ত্রণে রাখে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

মস্তিষ্কের সুস্থতার জন্য প্রয়োজনীয় গুড ফ্যাট ঘিতে প্রচুর পরিমাণে রয়েছে। এটি নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে। ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে চাঙা রাখে।

রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে

ঘিতে থাকা বিউটারিক অ্যাসিড প্রদাহ কমায়, হজম সহজ করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে শরীর ইনফেকশন ও নানা রোগের বিরুদ্ধে শক্তিশালী হয়।

হরমোনের ভারসাম্য বজায় রাখে

হরমোন উৎপাদন ও নিয়ন্ত্রণে গুড ফ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি পেটে পরিমিত ঘি খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে, যা চুল পড়া, ওজনের ওঠানামা, বিষণ্নতা ও অন্যান্য সমস্যার ঝুঁকি কমায়।

ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান রাখে

ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়, উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্যজনিত লক্ষণ কমাতে সহায়তা করে।

মেটাবলিজম উন্নত করে

ঘির এমসিএফএ মেটাবলিজম উন্নত করে এবং চর্বি পোড়াতে সাহায্য করে। ভালো মেটাবলিজম শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জয়েন্টের ব্যথা কমায়

ঘি ভিটামিন কে ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। এগুলো প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা উপশম হয়।

কোষ্ঠকাঠিন্য দূর করে

ঘি প্রাকৃতিক লুব্রিকেন্টের মতো কাজ করে, অন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং মল নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

চোখের জন্যও উপকারী

ঘিতে থাকা প্রয়োজনীয় ফ্যাট ও ভিটামিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়।

তবে সতর্কতা:
একসঙ্গে বেশি ঘি খাওয়া উচিত নয়। প্রতিদিন এক চামচ ঘিই যথেষ্ট। প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। পাশাপাশি ভালো মানের ঘি বেছে নেওয়াও জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ওয়েবএমডি