খাবার খেতে বেরিয়ে আর ফেরেননি, পরদিন দিঘিতে মিললো রাজমিস্ত্রির লাশ

image 309

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ পচা দিঘি থেকে রাজমিস্ত্রি সুমন্ত বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।

বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত। দুপুরে খাবার খেতে বের হয়ে তিনি আর ফেরেননি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা দিঘিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ওসি মাহমুদ উল হাসান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।