বিমান বিধ্বস্ত ঘটনায় পাইলটসহ ৫ জনকে সিএমএইচে নেয়া হয়েছে

image 2

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, কলেজ চত্বরের ভেতরেই বিমানটি পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন বলে তিনি জানান। আরও অনেকে আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

আইএসপিআরের তথ্যমতে, দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি একাই বিমানে ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

popup 8

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।