ট্রাম্প আবারও ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন

image 41

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদি দেশটি রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখে। এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ভারত যদি রাশিয়ার তেল বিষয়ক নীতি মেনে না চলে, তবে আমরা তাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করব।” তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে তিনি খুশি নন এবং নয়াদিল্লি তাকে খুশি করতে চেয়েছিল। ট্রাম্পের কথায়, “ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়েছে। তারা আমাকে খুশি করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে এবং আমরা চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি।”

গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়া থেকে তেল সংগ্রহ করছে।