বিরোধীদলীয় নেতার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদ...

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ, ৪ এপ্রিল, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তা দিয়েছেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, গত ৩ এপ্রিল (জুমআ বার) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

তিনি বলেন, এই ঐতিহাসিক সাফল্যের জন্য দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানাই। শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশি তরুণ ফুটবলাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, যা জাতির জন্য গর্বের বিষয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দলের এই সাহসী ও মেধাবী পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত করেছে। এমন সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও দৃঢ় করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিম ভবিষ্যতেও এ সাফল্যের ধারাকে অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।