
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির পক্ষ থেকে মোট ২৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।