
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচন লড়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।