
সুন্দরবনে ভ্রমণে এসে কারমেল নইলিন (৫৭) নামের এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে নোঙর করা জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।
বন বিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম জানান, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের জাহাজে তারা প্রথমে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। পরে রাতে জাহাজটি কচিখালী এলাকায় নোঙর করে। শনিবার সকালে সেখানেই ওই পর্যটকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত নারী কারমেল নইলিন আয়ারল্যান্ডের নাগরিক। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বামীসহ অন্যান্য বিদেশি পর্যটকদের সঙ্গে তিনি সুন্দরবন ভ্রমণে এসেছিলেন।