সমাজ দেহের ক্যান্সার দুর্নীতিকে না বলুনএবং লালকার্ড প্রদর্শন করুন জামায়াত আমির

image 101

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় ইশতেহার তৈরিতে এবার জনগণের মতামত নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই মতামত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান,
“আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, খুব শিগগিরই মতামত পাঠানোর অনলাইন প্ল্যাটফর্ম—‘জনতার ইশতেহার’—উন্মুক্ত করা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।