খাদেম হিসেবে দাবি-দাওয়া পূরণ হবে, ইনশাআল্লাহ: চরমোনাই পীর

image 322

এবার ইসলামের পক্ষে দেশজুড়ে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আলেমদের আর কখনোই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। অতীতে উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে অনেকেই নিজের স্বার্থসিদ্ধি করেছে—এবার সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তাই উলামায়ে কেরামকে আরও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমিরে চরমোনাই আরও বলেন, অতীতে উলামায়ে কেরামকে খুন, গুম, মামলা-মোকদ্দমা ও নানা নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। সেই অন্ধকার সময় ফেরার সুযোগ নেই। বর্তমানে ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী বাংলাদেশ হবে ইসলামের আদর্শে গড়া দেশ।

ইমাম-খতিবদের দাবির বিষয়ে তিনি বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে আপনাদের খাদেম হিসেবে আপনাদের সব দাবি-দাওয়া পূরণ করা হবে ইনশাআল্লাহ।