
বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
আইনি নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার ‘অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।