
মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প; পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে কম্পন অনুভূত
মিয়ানমারে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। কম্পন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রাজধানী আকিয়াব বা সিতওয়ের ৭০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে।
ইএমএসসি আরও জানিয়েছে, গত ৭১ ঘণ্টায় মিয়ানমারে এটি তৃতীয় ভূমিকম্প। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মিয়ানমারে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের মার্চে। সেসময় ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩,৫০০ জন নিহত এবং কয়েক হাজার আহত হন। সেই ভূমিকম্পে হাজার হাজার ভবন, বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। তখন উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইং।
সূত্র: এএফপি