ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ সরাল মেটা

image 194

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট মেটা সরিয়ে দিয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার উসকানিমূলক একাধিক পোস্ট প্রকাশিত হয়। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ইলিয়াসের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খুঁজে পাওয়া না যাওয়ায় একাধিক গণমাধ্যমে খবর এসেছে। Centraist Nation TV-এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, মেটা তার অ্যাকাউন্ট বন্ধ করেছে। অ্যাকাউন্টটিতে প্রায় ২ মিলিয়ন ফলোয়ার ছিল। অন্য এক গণমাধ্যম জানিয়েছে, তার প্রায় ২২ লাখ অনুসারীর ফেসবুক পেজও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।