
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বুটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪। এ সময় নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুটিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে রাখা ১২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা। গ্রেফতার নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মেজর কাওসার বাঁধন বলেন, মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।