গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: আমীরে জামায়াত

image 165

জামায়াতে ইসলামী আমীর ড. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের প্রতি জরুরি আহ্বান ও নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, “জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতকে যারা গালি দেয়, তাদের জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। বরং তাদের জন্য মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করতে হবে।”

মঙ্গলবার এক জরুরি বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

আমীরে জামায়াত বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর ন্যস্ত। দায়িত্বের এই আমানতের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। আল্লাহর উপর ভরসা ও ধৈর্যই আমাদের মূল হাতিয়ার। ফয়সালা মহান স্রষ্টার হাতে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তি ও কল্যাণ চায়। তাই দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। দেশের সকল মানুষের জন্য দোয়া করার আহ্বানও জানান তিনি।

প্রসঙ্গত, ড. শফিকুর রহমান তার বক্তব্যের শেষে দোয়া করেন—“প্রিয় বাংলাদেশকে আল্লাহ তা‘আলা সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন।”