
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, “ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব কেন যাবেন, যখন জামায়াতের আমির বা মহাসচিব যাননি?”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, “এমন সিদ্ধান্ত মানুষ সহজভাবে গ্রহণ করছে না। ইউনূস একসময় সুনামের ব্যক্তি ছিলেন, কিন্তু এখন তার অবস্থান সবচেয়ে তলানিতে। বিএনপির মহাসচিব কেন এমন প্রোটোকলে যাবেন, তা জনমনে প্রশ্ন তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে কেন সেইম প্রোটোকলে যাওয়া হচ্ছে, যিনি এখনও দলের রেজিস্ট্রেশন পাননি। মানুষ ভাবছে, বিএনপি কি এতই অসহায় হয়ে গেছে যে নিজস্ব শক্তিতে কাজ করতে পারছে না?” ফজলুর রহমান নির্বাচনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বেও জোর দেন।