
একাধিক ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে পরিকল্পিতভাবে এ হ্যাকিং কার্যক্রম চালানো হচ্ছে। জামায়াতের আমীরের এক্স আইডি হ্যাক করে যে পোস্ট দেওয়া হয়েছিল, সেই ঘটনার রেশ ধরে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সেক্রেটারি জেনারেলের এক্স আইডিও হ্যাক করা হয়েছে। এসব পোস্টের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই সম্পৃক্ত নয়।
তিনি বলেন, নারীদের বিরুদ্ধে বক্তব্য জুড়ে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনের আগে জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতেই পরিকল্পিতভাবে এ ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট দল এ ঘটনার পেছনে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগেও জামায়াতের আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। বর্তমান ঘটনাটিও একই ধরনের পরিকল্পিত অপতৎপরতার অংশ বলে মনে করেন তিনি।
সিরাজুল ইসলাম
কেন্দ্রীয় মজলিসের সদস্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী