ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কার, দক্ষিণ আফ্রিকা দিল ৭২ ঘণ্টার সময়

image 276

দক্ষিণ আফ্রিকায় কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এই পদক্ষেপের কথা জানিয়েছে এবং তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম ও অনুশীলনের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করেছেন, যা সরাসরি দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের সমতুল্য। মন্ত্রণালয় উল্লেখ করেছে, তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরাইলের সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে তথ্য না দেওয়া।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়েরের পর থেকেই ইসরাইল ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক তিক্ত ছিল। এবার ওই কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ইসরাইলি দূতকে দেশ থেকে বের করার সিদ্ধান্ত নেয়া হলো।