ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ডলারের রেমিট্যান্স

image 90

চলতি ডিসেম্বরের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয়। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৭ হাজার ৭১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে)।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ছয় দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ৮ কোটি ১৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকের শাখাগুলো পাঠিয়েছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।

এর আগে গত নভেম্বরেই রেমিট্যান্সে চলতি অর্থবছরের সর্বোচ্চ আয় আসে—মোট ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। মাসটিতে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলারের রেমিট্যান্স।