চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে ৫ বছর বয়সী এক শিশু

image 244

চট্টগ্রামের রাউজান উপজেলায় মিসবাহ নামের ৫ বছর বয়সী এক শিশু গভীর নলকূপের গর্তে পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার (২৮ জানুয়ারি) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যার একটু আগে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। গর্তটির গভীরতা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা গেছে।