৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

image 165

দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। তিনি বলেন, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশের কোথাও শাবানের চাঁদ দেখা যায়নি।

এ কারণে বুধবার থেকে শাবান মাস শুরু হবে এবং হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। মুসলমানদের কাছে এ রাত বরকত ও সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। একই সঙ্গে এই রাত পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে, যার মাধ্যমে রমজানের প্রস্তুতি শুরু হয়।