
নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে মুফতি আমির হামজা সব ওয়াজ ও তাফসীর মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) তিনি তার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, দেশবাসীকে আসসালামু আলাইকুম জানিয়ে তিনি লিখেছেন যে, নিরাপত্তা সংকট এবং চলমান পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় তার ওয়াজ ও তাফসীর মাহফিলের সমস্ত সিডিউল আজ থেকে স্থগিত করা হচ্ছে। তিনি আয়োজক কমিটির কাছে ক্ষমা চেয়েছেন এবং সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।