
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার পর জারি করা কারফিউর সময় ২২ ঘণ্টা বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বহাল থাকবে। এর মধ্যে শুক্রবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল থাকবে।
গতকাল বুধবার সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রথমে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে। কিন্তু সহিংসতা পুরোপুরি না থামায় সেই কারফিউর সময় আরও ২২ ঘণ্টা বাড়ানো হলো।
/সম্পাদক, এইচ নিউজ