
গাজীপুরের কালিয়াকৈরের বড়চালা এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন, যার মধ্যে একজন সিএনজি চালক।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম ও তাঁর ছেলে মারা যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত জাহিদুলের স্ত্রী, চালক ও আরও একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও দুজনকে মৃত ঘোষণা করা হয়।
ইফতেখার হোসাইন, প্রতিবেদক