
জামায়াতে ইসলামী কোনোভাবেই ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, পারস্পরিক বিরোধ ও দ্বন্দ্বে না জড়িয়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের ইমামতিই করবেন না, জাতিরও নেতৃত্ব দেবেন। সমাজ পরিচালনায় আলেমদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতিকে জাগ্রত ও সজাগ করা আলেমদের অন্যতম দায়িত্ব।