জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় খেলাফত মজলিস

image 59

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় খেলাফত মজলিস

খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের এক সংবাদ সম্মেলনে তারা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দাবি উত্থাপন করেন।

দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তবে জুলাই সনদের অনুযায়ী তা বাস্তবায়নে সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। খেলাফত মজলিস ইতিমধ্যেই ২৬৫ সংসদ সদস্য প্রার্থী মনোনীত করেছে এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে আসলেও রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কোনো পদক্ষেপ নেই। সংবাদ সম্মেলনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, গণমিছিল ও অন্যান্য কর্মসূচি চালানোর ঘোষণা দেন।