খালেদা জিয়ার জানাজায় এসে মৃত্যু, নিরবের পরিবারের পাশে তারেক রহমান

image 7

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে বরিশালের নিরব হোসেন ইন্তেকাল করেন। তিনি জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়ান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরামর্শে দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দও পরিবারের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন। জানাজায় অংশ নেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

নিরব হোসেনের মৃত্যুর খবরে পটুয়াখালীর বাউফল উপজেলার বাড়িতে পৌঁছান বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা তারেক রহমানের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মরহুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়া, জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।