বিএনপি থেকে বহিষ্কৃত ২০ নেতার শাস্তি প্রত্যাহার

image 6

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও ২০ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার, পদ স্থগিত বা অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ, পদ স্থগিতাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে নেওয়া হয়েছে।