নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর কারাগারে

image 173

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজয় কর খোকনকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। একই সঙ্গে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। অপরদিকে আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অজয় কর খোকনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন, তবে মনোনয়ন পাননি।