নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা সহ, ৫ জন গ্রেপ্তার

image 137

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা ও সৈনিক লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও ও তেজগাঁও থানা। শুক্রবার দুপুরে তেজগাঁওয়ের কারওয়ানবাজার পেট্রোবাংলা অফিসের সামনে মিছিলের চেষ্টা করলে পুলিশ অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন—

  • পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগ কর্মী মো. আবির হোসেন (১৯)
  • কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০)
  • মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬)
  • মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮)
  • খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৪৮)

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, দুপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত কয়েকজন সদস্য কারওয়ানবাজার এলাকায় সরকারবিরোধী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এসময় ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে আটক করা হয় এবং পরে আকিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, খিলগাঁও থানা সূত্রে জানা যায়, (১৫ সেপ্টেম্বর) ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার বিকেলে প্রভাতীবাগ এলাকা থেকে আরিফুল ইসলাম আকাশ ও তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টার দিকে খিলগাঁও খানা রোড থেকে সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবুকেও আটক করা হয়।