
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে রাজধানীতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা মাঠে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে।
বিজিবি জানায়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।