বিএনপির মঞ্জুরুল হাসনাতের আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না

image 79

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন।

এই সিদ্ধান্তের ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে আইনজীবীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি বলেন, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে হাইকোর্ট ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেছিলেন। হাইকোর্টের এ আদেশ দেন বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে এই আদেশ স্থগিতের জন্য আবেদন করেন।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী।