সন্ত্রাসী হামলায় প্রাণ গেল দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশির

image 288

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত খালেদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা যায়, তিনি তার মামা এডভোকেট আফরোজ উদ্দিনের ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলেন। নিয়মমাফিক কাজে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় খালেদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

খালেদ জোহানেসবার্গের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ছিলেন। তার আকস্মিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।