সাধারণ ছুটি আরও বাড়ল নির্বাচন উপলক্ষে

image 289

ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ হলো। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সরকারি ছুটি এবং ৬–৭ ফেব্রুয়ারি (শুক্রবার–শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাত্র এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ মিলবে।

এ ছাড়া ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এখানেও টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সরকারি ছুটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল।