
সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শিরোপা-নির্ধারণী ম্যাচ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
সিরিজ বর্তমানে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচকে অলিখিত ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, দুই দলই এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণ করেছে। আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের সম্ভাব্য শেষ একাদশ।
বাংলাদেশ স্কোয়াডে এসেছে পরিবর্তন, শামিম পাটেওয়ারি ফিরেছেন। যদিও সিরিজ নির্ধারণী, তৃতীয় ম্যাচটি ডে ম্যাচ হওয়ায় দুই দলকেই গেম প্লান কিছুটা নতুনভাবে সাজাতে হবে।