
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, তারা আওয়ামী লীগের মতোই একটি রাজনৈতিক দল এবং তাদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। আজ তারা বড় বড় কথা বলছে, কিন্তু আমরা তাদের মতো করতে পারি না। এজন্য তাদের আওয়াজ বেশি উঁচু হয়ে গেছে।
তিনি আরও বলেন, জামায়াতও আওয়ামী লীগের মতো একটি অসভ্য দল, যারা ধর্ম বিকৃত করছে। এই দল ইসলাম নয়, বরং মওদুদীবাদকে বিশ্বাস করে। জনগণকে এদের দ্বারা বিভ্রান্ত করা যাবে না, এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন।